দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক ব্যক্তিকে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার নিমতলা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে কনাহার ডাঙ্গা ও ঘাটপাড়া এলাকার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শওকত আলী নামে স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে এলাকার যুবসমাজ মাদকের নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে বলে তারা দাবি করেন।
অংশগ্রহণকারীরা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণেরও সচেতন ভূমিকা থাকা প্রয়োজন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তবে অভিযুক্ত শওকত আলীর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জে আই